প্রতিবছরের মতো এবছরও অস্ট্রেলিয়ায় ‘ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জানা যায়, ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ হলো প্রতি বছর মার্চের প্রথম রবিবার পালিত একটি দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ কার্যক্রম। এর লক্ষ্য হলো স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পার্কসৈকত ও রাস্তাঘাট পরিষ্কার রেখে পরিবেশের উন্নতি করা। ১৯৮৯ সালে ইয়ান কিয়েরনানের উদ্যোগে শুরু হওয়া এই দিবসটি এখন অস্ট্রেলিয়ার বৃহত্তম সম্প্রদায়-ভিত্তিক পরিবেশগত ইভেন্টে পরিণত হয়েছে
অনুষ্ঠানের ব্যবস্থাপকরা জানান, পরিবেশ থেকে আবর্জনা পরিস্কার করে সুস্থ ও সুন্দর সমাজ গঠন করা আমাদের সকলেরই দায়িত্ব। বিগত দিনে বিভিন্ন সংগঠন এবিষয়ে কাজ করেছে। ভবিষ্যতেও পরিচ্ছন্ন সমাজ গঠনে সম্মিলিতভাবে কারবে এমনটাই প্রত্যাশা করি।