শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View
4

২০২৬-২০২৭ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ ও ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ বিকালে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ৪ মার্চ বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

কার্যকরী কমিটির মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টি রয়েছে।

২০২৪ সালের ৬-৭ মার্চ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হন। অন্যান্য পদসমূহে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ফল নিয়ে বিতর্ক ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সিনিয়র আইনজীবীরা পলাতক হলে ১৮ আগস্ট এক তলবি সাধারণ সভা ডাকা হয়। সভায় এ এম মাহবুব উদ্দিন খোকনকে অন্তর্বর্তী কমিটির সভাপতি ও মো. রুহুল কুদ্দুস সম্পাদক ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category