বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

বিএনপি ও তারেক রহমানকে অস্ট্রেলিয়ার অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ Time View

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে হাইকমিশনার সুসান রাইল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মুহূর্তে শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও অস্ট্রেলিয়া-র জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও গভীর সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সুসান রাইল অস্ট্রেলিয়ার Department of Foreign Affairs and Trade-এর একজন ক্যারিয়ার কূটনীতিক। বাংলাদেশে নিযুক্ত হওয়ার আগে তিনি ইন্ডিয়ান ওশান প্রোগ্রামসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ভানুয়াটু, পাপুয়া নিউগিনি ও জাপানে অস্ট্রেলিয়ার বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত ছিলেন।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই অভিনন্দন বার্তাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category