বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সিডনিতে সংগীতের অনন্য সন্ধ্যা: ‘চাঁদের হাটে জলের গান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ Time View

পূরবী পারমিতা বোস :

সিডনির বাঙালি কমিউনিটির জন্য আসছে এক অনন্য সংগীতানুষ্ঠান Bappe & Shakila Foundation-এর উদ্যোগে আয়োজিত ফান্ড-রেইজিং মিউজিক্যাল ইভেন্ট ‘চাঁদের হাটে জলের গান’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি, সিডনির Bryan Brown Theatre, Bankstown-এ।

এই বিশেষ সন্ধ্যায় মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক আদিত্য ও রাহুল আনন্দ। তাঁদের সাথে পারফর্ম করবে সিডনির নিজস্ব বহুল পরিচিত ব্যান্ড The Rock Cassette, যা অনুষ্ঠানটিকে করে তুলবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটির গেট খুলবে সন্ধ্যা ৬টা থেকে, এবং ঠিক সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হবে। সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য দর্শকদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকতে।

এই আয়োজনটি শুধুমাত্র একটি সংগীতানুষ্ঠান নয়, বরং Chander Haat Inc.-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ ফান্ড-রেইজিং ইভেন্ট, যেখানে সংগীতের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার প্রয়াস নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই দর্শকদের ব্যাপক আগ্রহে টিকিট প্রায় শেষের পথে। যারা এখনো টিকিট সংগ্রহ করেননি, তাদের জন্য এটি শেষ সুযোগ।
স্থান: Bryan Brown Theatre, Bankstown
তারিখ: রবিবার, ৮ ফেব্রুয়ারি
গেট ওপেন: সন্ধ্যা ৬টা
অনুষ্ঠান শুরু: ঠিক সন্ধ্যা ৭টা

টিকিট পাওয়া যাচ্ছে Krazy Tickets-এর মাধ্যমে

Please Share This Post in Your Social Media

More News Of This Category