বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

নতুন বাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

রাজধানীর নতুন বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগা মার্কেটটির নাম জানাতে পারেনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আজ রাত ৮টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর নতুন বাজারে একটি মার্কেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট যায়। বর্তমানে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও তাদের কাছে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

নতুন বাজারে আগুন লাগা মার্কেটটির নাম জানতে চাইলে মো. শাহজাহান বলেন, আমাদের কাছে শুধু একটি মেসেজ এসেছে যে, ওইখানে একটি মার্কেটে আগুন লেগেছে, মার্কেটটির নাম আমরা এখনো জানতে পারিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category