শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ ঢাকা বিমানবন্দর থেকে ২১০টি ফ্লাইট বাতিল সাত ভাই চম্পার রাত ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজারের বেশি পবিত্র মাহে রমজানের সৌহার্দ্যে সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের ইফতার ও ডিনার মার্কিন হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

রাইসের জোড়া গোলে আর্সেনালের ঘুরে দাঁড়ানো জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

হাঁটুর চোটে অ্যাস্টন ভিলার বিপক্ষে গত মঙ্গলবারের ম্যাচে ছিলেন না ডেকলান রাইস। গতকাল (শনিবার) এএফসি বোর্নমাউথের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত ছিল। ফিট হয়ে তিনি ফিরলেন এবং গড়ে দিলেন পার্থক্য।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ৩-২ গোলে জিতেছে। ইংলিশ মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে করেন দুটি গোল। এই জয়ে ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট গানারদের। ভিলার (৪২) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে তিনে শিরোপা প্রত্যাশী ম্যানসিটি।

দশম মিনিটে আর্সেনাল পেছনে পড়ে। গ্যাব্রিয়েল মাগালহায়েসের ভুলের মাশুল দিতে হয় তাদের। এভানিলসন অরক্ষিত জালে সহজে বল ঠেলে দেন। ব্রাজিল সেন্টার ব্যাক এই ভুলের প্রায়শ্চিত্ত করেন ছয় মিনিট পর। ননি মাদুয়েকের অ্যাসিস্টে তিনি সমতা ফেরান।

রাইস ৫৪ ও ৭১ মিনিটে গোল করে আর্সেনালকে নিরাপদে রেখেছিলেন। কিন্তু তাদের তৃতীয় গোলের পাঁচ মিনিট পর বোর্নমাউথ বদলি এলি জুনিয়র ক্রুপি ব্যবধান কমান। কিন্তু আর্সেনালের টানা পঞ্চম জয়ে সেই গোল বাধা হতে পারেনি।

নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ গোলে হারিয়ে আর্সেনালের নিকটতম প্রতিদ্বন্দ্বী এখন ভিলা। আজ (রোববার) চেলসিকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে ফিরতে পারবে সিটি, আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান হবে চার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category