শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

আইপিএলে ডাক পেলেন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৬৪ Time View

গত মাসে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার সুবাদে ডাক পাওয়া এই ব্যাটসম্যান খেলেছেন দুটি ওয়ানডে। যদিও এখনও তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তবে সর্বশেষ বিগ ব্যাশেও নিজের সামর্থ্য দেখানো এই অজি ক্রিকেটার এবার ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
তাকে নিয়েছে ঋষভ পান্তের দল দিল্লি ক্যাপিটালস। ফ্র‌্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। কিছুদিন আগে তিনি ২১ বছর বয়সী ম্যাকগার্কের প্রশংসাও করেছিলেন। এবার নিজের অধীনে তাকে আইপিএলে খেলার সুযোগ করে দিলেন পন্টিং। আগ্রাসী মানসিকতা ও ঝড়ো ব্যাটিংয়ে কারণে এই তরুণ ব্যাটার ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘নতুন ম্যাক্সওয়েল’ নামে খ্যাতি পেয়ে গেছেন।

দিল্লিতে তিনি ডাক পেয়েছেন মূলত ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির ছিটকে যাওয়ায়। যদিও ম্যাকগার্ক পুরোদস্তুর একজন ব্যাটার। পাশাপাশি তিনি স্পিন করেন অনিয়মিত। নিলামের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই দিল্লি ফ্রেজার-ম্যাকগার্ককে দলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০’র সর্বশেষ আসরে পিঠের ইনজুরিতে পড়েছিলেন এনগিডি। সেই চোটের পুনর্বাসন চলছে, এখনও সেরে না ওঠায় আসন্ন আইপিএলে তার খেলা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category