বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার

সন্তান জন্মদানের সময় মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

পাকিস্তানি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পেয়ারি মরিয়ম আর নেই। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী আহসান আলী।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, যমজ সন্তানের প্রসববেদনা শুরু হলে মরিয়মকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রসব জটিলতার কারণে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সন্তান জন্মদানের সময় মারা যান তিনি। যদিও মরিয়মের যমজ দুই ছেলে সুস্থ রয়েছে।

মরিয়মের মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নবজাতক সন্তানদের অবস্থা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লাহর রহমতে আমাদের দুই ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন এবং আমাদের প্রিয় মরিয়মের জন্য দোয়া করুন।

ইনফ্লুয়েন্সার মরিয়মের আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ইনফ্লুয়েন্সার ফাতিমা জাফরি এক শোকবার্তায় জানান, সন্তান জন্মদানের কিছু সময় পরই মরিয়মের মৃত্যু হয়। তিনি মরিয়মের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃত্বকালীন সময়ে নারীদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category