শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেলের আয়োজন রমজান ইফতার ডিনার অনুষ্ঠিত

ডারউইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

অস্ট্রেলিয়ার ডারউইনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ছাত্র নাসিম বাহাদুর (২৭) নিহত হয়েছেন। গত বছর সেপ্টেম্বরে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় আসেন এবং বর্তমানে CIM (College of Information and Management)-এ মাস্টার্স অফ আইটি প্রোগ্রামের ছাত্র ছিলেন।

নাসিম বন্ধুদের সঙ্গে Durack Heights এলাকায় বসবাস করতেন। গত সপ্তাহান্তে তিনি হাইওয়ের বাইপাস রোড দিয়ে ডানপাশ ধরে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নর্দান টেরিটরি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু হয়েছিল, তবে চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ডারউইন হাসপাতালে রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

নাসিমের মৃত্যুসংবাদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু ও সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category