বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার

কাজী ফারুক বাবুলের কথা,সুরে তানিয়া শারমিন তানিশার ” ময়ূরী “

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ Time View

সালাম মাহমুদ : কবি, লেখিকা, সংগীত শিল্পী ও সমাজ সেবক তানিয়া শারমিন তানিশার কন্ঠে কাজী ফারুক বাবুল এর কথা, সুর ও সংগীত পরিচালনায় খুব শীঘ্রই ” ময়ূরী ” শিরোনামে তৃতীয় এ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। বিশেষ ভাবে উল্লেখ্য – ইতিপূর্বে তানিয়ার কন্ঠে কেএফবি স্টুডিও এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ” মন তোমাকে চায় ” ও ” রসিক কালা বন্ধুরে ” শিরোনামে প্রথম ও দ্বিতীয় এ্যালবাম প্রকাশিত হয়েছে এবং গানগুলো বেশ সাড়া জাগিয়েছে। উল্লেখ্য – গান গাওয়ার পাশাপাশি তানিয়ার লেখা অসংখ্য গল্প, কবিতা ও উপন্যাসের বই প্রকাশিত হয়েছে সোনামণি প্রকাশনী থেকে যা ব্যপকভাবে সমাদৃত হবার গৌরব অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আগামী বই মেলাতেও তানিশার লেখা বেশ কিছু বই প্রকাশিত হতে যাচ্ছে। কেমিস্ট্রিতে এমএসসি ডিগ্রি ধারি তানিয়া শারমিন তানিশা লেখালেখি নিয়ে ব্যস্ত থাকার কারনে দীর্ঘদিন গানে অনুপস্থিত থাকলেও এবার তিনি গানে আবার নূতন উদ্যমে কাজ করবেন জানিয়েছেন। সংগীত তানিশার আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং গানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার টানে তানিশাকে বেঁচে থাকায় অনুপ্রানিত করে বলে উপলব্ধি এবং বিশ্বাস করেন।কাজী ফারুক বাবুল বলেন ময়ুরী অ্যালবামটি শ্রোতাদের মুগ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category