সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোনার ধনু নদীতে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ Time View
16

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন এক নারী ও তিন শিশু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খালিয়াজুরীর পাঁচহাট গ্রাম থেকে পাশের কিশোরগঞ্জের ইটনা মৃগা গ্রামে একটি বিয়েতে যাওয়ার পথে আন্ধাইর এলাকায় ধনু নদীতে এ স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজদের মধ্যে পাঁচহাট গ্রামের স্বপনের সাত বছর বয়সী মেয়ে লায়লা রয়েছে। অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে স্পিডবোটে থাকা রোজিনা (৩২) নামের নারীকে ইটনা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোজিনা জানান, তিনিসহ দুজন শিশু ওই বোটে উঠেছিলেন। তার সঙ্গে বিভিন্ন বয়সের আরও তিন চারজন ছিল। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে ওই নৌকা থেকে দুজন স্পিডবোট চালককে ধরতে উঠলে ধস্তাধস্তির এক পর্যায়ে ডুবে যায়। পরে আর কিছু তিনি বলতে পারেন না।

এদিকে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসবে। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালাবে।

খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ মগবুল হোসেন তালুকদার বলেন, ‘চারজন শিশু নিখোঁজ শুনেছি পুলিশ যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category