রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

সিডনিতে বই মেলা উপলক্ষে কমিউনিটি ব্রিফিং

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে বই মেলা উপলক্ষে কমিউনিটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারী (শনিবার) বিকেলে সিডনির একটি রেস্টুরেন্টে এ কমিউনিটি ব্রিফিং আয়োজন করা হয়। সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউন, এ বি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা আগামী ২২শে ফেব্রুয়ারী ক্যাম্বেলটাউনের ইঙ্গলবার্নস্থ গ্রেগ পারসিভাল হল ও সংলগ্ন হেলিনান পার্ক অনুষ্ঠিত হবে।

ব্রিফিং এর শুরুতে বইমেলা কমিটির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা অনুষ্ঠিতব্য বইমেলার প্রস্তুতির সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠান পরিকল্পনা, বইয়ের ষ্টল, লেখক কর্নার, নতুন বই উম্মোচন, শিশুদের অনুষ্ঠান, লেখকদের প্যানেল আলোচনাসহ আনুসাঙ্গিক বিষয় নিয়ে উপস্থিত সবাই আলোচনায় অংশগ্রহন করেন।

বইমেলার সার্বিক সাফল্য ও সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান এশ। কমিউনিটি সদস্যসহ উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, সিডনি প্রতিদিনের সম্পাদক নাইম আবদুল্লাহ, ফাগুন হওয়া’র সভাপতি তিশা তানিয়া, ড্রিম কি রিয়েল এস্টেটের কিশওয়ার আক্তার, ফারুক তালুকদার, রাজন, বারদিয়া বাংলা স্কুলের প্রতিনিধি রিয়াদ আলম সহ পাকিস্তান, ভারত ও নেপালী কমিউনিটির প্রতিনিধিবৃন্দ।

আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পারভেজ খান, কায়সার আহমেদ, আবদুস সোবহান, কামাল পাশা প্রমুখ। কমিউনিটি ব্রিফিং এ আয়োজকদের পক্ষ থেকে মিডিয়া ও কমিউনিটি সদস্যদের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category