মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

হাজারীবাগের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ Time View

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নামক একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাছাড়া আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবিও কাজ করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন সাত তলা একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category