সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫২০ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

গত ১১ জানুয়ারী (শনিবার) সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।


অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের একজন জানান, সবার উচ্ছ্বাস দেখে প্রায় বিশ্বাসই করে ফেলতে ইচ্ছে করছিল যে, এক লিটার সময়ের ভেতরে একমুঠো আড্ডা আর এক চিমটি স্মৃতিচারন মিশিয়ে নিলেই টাইম ট্র্যাভেল সম্ভব!

ঝলমলে আড়ম্বর হয়ত ছিলো না এমনকি ছিল না কোনো ব‍্যানারও কিন্তু সার্বজনীন উৎসবের আমেজ ছিলো পুরো অনুষ্ঠান জুড়েই।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ লেখা বিশালাকৃতি কেকের অপর প্রান্তে ছিল হাস‍্যজ্জ্বোল ৬ থেকে ৪৭ আবর্তনের এক ঝাঁক তরুণ প্রাণের সঞ্চার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category