বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তিতে আনন্দ উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫০ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ১০ বছর পূর্তিতে জন্মভূমি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর (শনিবার) বিকেলে সিডনির ওয়ালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে খোলা আকাশের নীচে বিশাল পর্দায় মেগাস্টার সাকিব খানের সুপারহিট সিনেমা ” তুফান” দেখানো হয়।

প্রথম পর্বে নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাসের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জন্মভূমি টিভির আর্কাইভ থেকে এই প্রজন্মের সাদিয়া,আরিয়ানা ও শিল্পীর নাচ সূর্যোদয়ে তুমি প্রদর্শিত হয়। কবিতা আবৃতি করেন নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাস। দেশের গান করে নূতন প্রজন্ম নাবিলা স্রোতস্বীনি।

নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। গানে গানে শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন রণজিৎ দাস।

নৃত্য পরিবেশন করে আনন্দ ধারার শিল্পী বৃন্দ। ফিউশন ডান্স পরিবেশন করে নূতন প্রজন্মের ফারজান জামান। ক্লাসিকাল একক নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমির মৌসুমী সাহা। গান পরবেশন করেন লুৎফা খালেদ।

অনুষ্ঠানে জন্মভূমি টেলিভশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ আসাদ শামসের সঞ্চালনায় মঞ্চে টেলিভিশনটির পরিচালনা পর্ষদ ও বিশেষ অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। মঞ্চে ছিলেন চেয়ারম্যান আবু রেজা আরেফিন, ভাইস চেয়ারম্যান রাহেলা আরেফিন, নিউজ ও কারেন্ট এফেয়ারর্স ডিরেক্টর নাইম আবদুল্লাহ, স্পেশাল এফেয়ারর্স ডিরেক্টর শাখাওয়াত হোসেন বাবু, প্রোগ্রাম ডিরেক্টর শিরিন আক্তার মুন্নী, আর্ট এন্ড কালচার ডিরেক্টর নুসরাত জাহান স্মৃতি, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর কাজী সামসুল আলম, প্রোটকল ডিরেক্টর ডঃ মলয় বিশ্বাস, সোশ্যাল এফেয়ারর্স ডিরেক্টর ফারুক আহমেদ।

অতিথিদের মধ্যে ছিলেন মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিউ সাউথ ওয়েলসের সোফি কষ্টিস এমপি, সিটি অফ ক্যান্টারবুরী – ব্যাংকসটাউন ডেপুটি মেয়র কার্ল সালেহ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোঃ ইব্রাহীম মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর শিরিন আক্তার। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেয়া হয়।

এরপর সাকিব খানের সুপারহিট সিনেমা তুফান বিশাল পর্দায় দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category