মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী

জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায় : ডা. তাহের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ Time View

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়। তিনি বলেন, ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে ফ্যাসিজম ও ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না।

আজ শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খাঁন, মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ফ্যাসিজম ও ফ্যাসিবাদ এ দেশে আর হবে না। বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। ২০২৫ সালের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে সেটাই জাতির প্রত্যাশা।

ডা. তাহের বলেন, নারীর অধিকার ও সংখ্যালুঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমরা সংখ্যালুঘুদের পাশে সবসময় কাজ করছি। আমরা কারো উপর কোন কিছু চাপিয়ে দেবো না। প্রত্যকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category