রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০ কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬ তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ সাম্য, মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

দেশের সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। পরের দিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম।

তিনি বলেন, অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।

প্রেস সচিব বলেন, আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। ওরা ওদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category