বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ Time View
11

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর ফলে দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেয়েছিল। তবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category