মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

ময়মনসিংহে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ Time View

ময়মনসিংহে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিনিময় কসমেটিকসকে ৪ হাজার, রিয়াদ স্টোরকে ৫ হাজার, সামিয়া কসমেটিক্সকে ৪ হাজার, মেসার্স হাসেন বীজ ভান্ডারকে ৫ হাজার, ফারুক এন্টারপ্রাইজকে ৩ হাজার, বৈশাখি বীজ ভান্ডারকে ২ হাজার ও ভিআইপি কসমেটিকসকে ১ হাজার জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি জানান, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদহীন পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানের সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম, মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category