শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, দুই হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ Time View

ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পশ্চিমাঞ্চলের দুটি শহর থেকে দুই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় জরুরি পরিষেবা সংস্থা রাগলান এবং বিউফোর্ট শহরের বাসিন্দাদের প্রায় দুই হাজার লোক এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

ভয়াবহ ওই দাবানলে ব্যালারাতের উত্তর-পশ্চিমে প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকা জ্বলছে বলে জানা গেছে। পশ্চিমের আরও একটি এলাকার দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারম্যান এবিসি নিউজকে বলেন, ‘আগামী দুই ঘণ্টার মধ্যে আগুনের আকার বৃদ্ধি পাবে বলে ধারণা করছি। তাই শহর দুটির বাসিন্দাদের এখনই বাঁচার পরিকল্পনা করা দরকার। তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ছাড়াও ভিক্টোরিয়া রাজ্যের বড় অংশগুলোতে দাবানলের কারণে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গরম, শুষ্ক বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনার কারণে বেশ কয়েকটি জেলায় বিপদ সতর্কতাও জারি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category