শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

সিডনিতে বাকৃবি এলামনাই এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলামনাই এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ অক্টোবর মাউন্ট আনানের অস্ট্রেলিয়ান বোটানিক্যাল গার্ডেনে সিডনীতে বসবাসকারী বাকৃবি’র কৃষিবিদগণ পিঠা উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনটি প্রায় ২০ রকমের পিঠা, পুলি আর পায়েস সহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাকন পিঠা, পাটি সাপটা, চুই পিঠা, ভাপা পিঠা, কলা পিঠা, তালের পিঠা, নকশি পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, নারিকেলি পিঠা সহ সিঙ্গারা, পিয়াজুসহ বিভিন্ন পিঠা, ভর্তা, চাটনী ও আচারের ছিল বিশাল সমাহার।

অনুষ্ঠানে বাকৃবি’র স্বনামধন্য শিক্ষক প্রফেসর ডঃ হাসনীন জাহান নিম্মী, বাকৃবি এলামুনাই এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নূতন প্রজন্মের কৃষিবিদদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের বাকৃবিয়ানদের গল্প আড্ডা, বিশ্ববিদ্যালয় জীবনকে স্বরণ করে বিভিন্ন আলোচনায় মেতে ওঠেন । পরে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকবৃন্দ মিলন মেলার সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category