বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী বিশ্বকাপের ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮

সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ Time View

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেজে চলেছে অমর একুশের গান। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাতে ফুল, কালো পোশাক, ব্যাজ ধারণ করে ধীর পায়ে এগিয়ে চলেছেন অসংখ্য মানুষ। একে একে তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সময় যত গড়িছে মানুষের ভিড়ও তত বাড়ছে।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাবার সঙ্গে দ্বিতীয় বারের মতো শহীদ মিনারে এসেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহসান উল্লাহ এবং তার ছোট বোন নাবিহা ইসলাম তারিন।

রাজধানীর কাকরাইল এলাকা থেকে আসা আহসান উল্লাহ বার্তা২৪. কমকে বলে, আমি দ্বিতীয়বারের মতো এবং আমার বোন প্রথমবারের মতো শহীদ মিনারে এসেছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদ মিনারে এসে আমাদের অনেক ভালো লাগছে।

রাজধানীর মধ্য বাড্ডার লিং রোড় থেকে আসা মো. আলভী বার্তা২৪.কমকে বলেন, প্রথমবারের মতো আমি আমার বাবার সাথে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category