শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

ক্যাম্পবেলটাউন কাউন্সিল নির্বাচনে বাংলাদেশীদের বিপুল ভোটে জয়লাভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২২৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১৫ (অক্টোবর) মঙ্গলবার বিকেলে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল তাদের সদ্য নির্বাচিত কাউন্সিলরদের স্বাগত জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

সদ্য সমাপ্ত এই নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত তিন জন কাউন্সিলর বিপুল ভোটে জয়লাভ করেন। তারা হলেন, মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান অ্যাশ।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সিইও লিন্ডি ডেইটজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠান অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত ও আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়।

কাউন্সিল চেম্বারে আয়োজিত ২০২৪-২৮ মেয়াদের
কাউন্সিলের প্রথম সভায় সিইও লিন্ডি ডেইটজ নির্বাচিত ১৫ জন কাউন্সিলরদের শপথ পাঠ করান। পরে কাউন্সিলরদের ভোটে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র পদে ডারসি লাউন্ড পরবর্তী দুইবছরের জন্য ও ডেপুটি মেয়র পদে ক্যারেন্ট হান্ট আগামী এক বছরের জন্য নির্বাচিত হন।

উপচে পড়া গ্যালারিতে নির্বাচিত তিন বাংলাদেশি কাউন্সিলদের অভিনন্দন জানাতে বিপুল সংখ্যক বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর বাংলাদেশী কাউন্সিলররা স্থানীয়দের সেবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category