ময়মনসিংহে বন্যায় শাশুড়িকে বাঁচাতে গিয়ে জামাইয়ের মৃত্যু
Reporter Name
Update Time :
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
১৮৩
Time View
ময়মনসিংহে বন্যায় শাশুড়িকে বাঁচাতে গিয়ে জামাইয়ের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে আটকেপড়া শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল মো. উজ্জল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উজ্জলের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে, সকাল ১০টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। উজ্জল মিয়া শেরপুর জেলার নকলা পৌর এলাকার মৃত আমজত আলীর ছেলে। জানা যায়, ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের পূর্ব চিকনা এলাকায় তার শাশুড়ি কুলসুম বেগম (৫৫) পানিবন্দি হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে সকালে আসেন উজ্জল। শাশুড়িকে নিরাপদে পৌঁছে দিতে পারলেও, হাটপাগলা এলাকায় যাওয়ার পথে প্রবল স্রোতে ভেসে যান নিজেই। ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সকাল ১০টার দিকে...
29
ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে আটকেপড়া শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল মো. উজ্জল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উজ্জলের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে, সকাল ১০টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। উজ্জল মিয়া শেরপুর জেলার নকলা পৌর এলাকার মৃত আমজত আলীর ছেলে।
জানা যায়, ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের পূর্ব চিকনা এলাকায় তার শাশুড়ি কুলসুম বেগম (৫৫) পানিবন্দি হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে সকালে আসেন উজ্জল। শাশুড়িকে নিরাপদে পৌঁছে দিতে পারলেও, হাটপাগলা এলাকায় যাওয়ার পথে প্রবল স্রোতে ভেসে যান নিজেই।
ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে বিকেল ৫টার দিকে হাটপাগলা এলাকা থেকে উজ্জলের মরদেহ উদ্ধার করে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিকেল পৌনে ৫টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি তার শ্বশুরবাড়ির লোকজনকে উদ্ধার করতে এসেছিলেন। উদ্ধারকাজ শেষে হঠাৎ তিনি গর্তে পড়ে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। সে সময় এলাকাটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।
ফুলপুর থানার ওসি আবদুল হাদী বলেন, সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর বিকেলে পূর্ব চিকনা এলাকা থেকে উজ্জল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।