বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ Time View

ঢাকার কেরানীগঞ্জ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার রোহিতপুর বোডিং মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোহিতপুর বোডিং মার্কেটের মায়েল নামে একটি বিরিয়ানির হোটেলে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category