শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ Time View
স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, টিউশন ফির সঙ্গে থাকছে নানা সুবিধা

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য অন্যতম গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। দেশটির কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। কোর্সভেদে আবেদনের সময়ের ভিন্নতা আছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন গবেষণায় বৃত্তির জন্য। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

সুযোগ-সুবিধা

  • আংশিক টিউশন ফি প্রদান করা হবে;
  • স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করা হবে;
  • প্রোগ্রাম চলাকালে গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে;
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

    আবেদনের যোগ্যতা

    • একাডেমিকে ভালো ফল হতে হবে;
    • গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;
    • ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে।

      প্রয়োজনীয় নথিপত্র

      • আবেদনকারীর পাসপোর্ট;
      • রেফারেন্স লেটার;
      • একাডেমিক পেপারস;
      • মোটিভেশনাল লেটার;
      • রিসার্চ প্রপোজাল;
      • আবেদনকারীর সিভি।
      • আবেদনের প্রক্রিয়া

        *আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

        *বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

Please Share This Post in Your Social Media

More News Of This Category