মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩১১ Time View

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বচনী প্রচার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। পরে গোয়েন্দা সংস্থার তাকে টেনে তুললে তার কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ ঘটনায় বন্দুকধারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রোববার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার বক্তব্য শুরু করার পরপরই পেনসিলভানিয়ার বাটলারের সমাবেশে একাধিক গুলির শব্দ শোনা যায়। আর এ শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প আহত হয়েছেন। তবে তিনি কীভাবে বা কী ধরনের আঘাত পেয়েছেন তা স্পষ্ট নয়। ঘটনাস্থলের একটি ভিডিওতে ট্রাম্পের ডান কানে এবং মুখের ডান পাশ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্প ‘আহত’ হয়েছেন।

এক বিবৃতিতে ট্রাম্পের ক্যাম্পেইন টিম জানিয়েছে, তিনি (ট্রাম্প) ভালো আছেন এবং স্থানীয় হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।

বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি ট্রাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category