মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যুক্তরাজ্যের মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৭৯ Time View

যুক্তরাজ্যের সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগর মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

টানা চতুর্থবারের মতো লেবার দলীয় এমপি হিসেবে নির্বাচিত টিউলিপ আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানে কাজ করবেন। এর আগে তিনি লেবার পার্টির এমপি হিসেবে ছায়া মন্ত্রী হয়ে কাজ করছিলেন।

মঙ্গলবার (৯ জুলাই) ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে এও বলা হয়েছে, টিউলিপের নিয়োগের ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

৪১ বছর বয়সী টিউলিপ ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে কাজ করেছেন।

চলতি বছরের মে মাসে টিউলিপ ফিন্যান্সিয়াল টাইমসকে ব্রিটেনের শ্রম বাজারকে প্রতিযোগিতামূলকতা ও এর প্রতিবন্ধকতা দূর করতে তিনি আরও বেশি কাজ করবেন।

নগরমন্ত্রী হিসেবে টিউলিম স্থলাভিষিক্ত হবেন বিম আফোলামিরের। বিম একজন সাবেক এইচএসবিসি ব্যাঙ্কার। তিনি এর আগের রক্ষণশীল সরকারের অধীনে দায়িত্ব পালন করেছিলেন।

টিউলি এবারের নির্বাচনে মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে।

২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। তখনই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে। তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১ হাজার রাজনীতিবিদের তালিকায় তার নামও উঠেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category