বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

গুলিস্তানে চোরাই মোবাইল ও ট্যাবসহ গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৩৮ Time View
16

রাজধানীর গুলিস্তান এলাকা হতে ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (৬ জুলাই) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো: মো. খোকন (৪৫), মো. হারুন (৪০), আব্দুর রহমান (২২), নেহাল রহমান সবুজ (৩০), কামাল হোসের (২৮)।

এম. জে. সোহেল বলেন, গতকাল সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন গুলিস্তান নগর ভবনের মেইন গেইটের উত্তর পাশে ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাইকৃত ১৬৩টি মোবাইল ফোন ও ৭টি ট্যাবসহ আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের মোট ১৭০টি বিভিন্ন ব্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব ক্রয় করে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category