বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪০০ Time View

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল ২০০৩ সালে। ২০০৮ সালে খেলে ওয়ানডে সিরিজ। আর সেটাই হয়ে আছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ।

এরপর গত ১৬ বছরে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার বাংলাদেশে এসে খেললেও টাইগারদের আর আমন্ত্রণ জানায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশের সঙ্গে নিজেদের ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া।

আইসিসির বর্তমান ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো সিরিজ নেই। তাই এবার সম্ভব না হলেও পরের এফটিপিতে বাংলাদেশের সঙ্গে নিজেদের আঙিনায় খেলার ইচ্ছের কথা জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী (সিইও) নিক হকলি।
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে নিজেদের মাঠে সিরিজ খেলার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বলেন, ‘বাংলাদেশ আমাদের পরবর্তী এফটিপি চক্রের অংশ। আমরা বাংলাদেশকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছি।’

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত মার্চে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে যায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

এই সফরে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানিয়ে নিক হকলি বলেন, ‘নারী দলকে যেভাবে (বাংলাদেশ) স্বাগত জানিয়েছে এবং যে আতিথেয়তা দিয়েছে তার প্রশংসা করতেই হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category