শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার “মীনা বাজার” এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৫১ Time View

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজার আগামী ১৭ আগস্ট ২০২৪ শনিবার সিডনির ইঙ্গেলবার্ন এর গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে।এই মীনা বাজার সফল ও সুন্দরভাবে আয়োজন করার লক্ষে গতকাল সিডনির গ্লেনফিল্ডে লেডিস ক্লাবের সদস্য আর, জে ,পারভীন এর বাসায় সকল সদস্যরা এক প্রস্তুতি সভায় মিলিত হয়।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি শিরীন আখতার মুন্নির সঞ্চালনায় এই সভায় আগামী ১৭ আগস্টের মীনা বাজার কিভাবে সুন্দর ও সফল করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে এই মীনা বাজার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে।মীনাবাজারে প্রবেশ মূল্য নেই এবং ভেন্যুর আশে পাশে পার্কিং এর সুব্যবস্থা আছে।

এটি হবে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজারের তৃতীয় আয়োজন। সিডনির সকল নারী উদ্যোক্তাদের সহায়তা করাই এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বিভিন্ন বুটিকস , শাড়ি , রকমারি পোশাক ,গহনা , মেহেদি, শিশুদের খেলনার ষ্টল থাকবে। এছাড়াও লেডিস ক্লাবের সদস্যদের পরিচালনায় নানারকম মুখরোচক খাবার, পিঠাপুলি ও চায়ের ষ্টল থাকবে।
উক্ত মীনা বাজারে স্টল নিতে আগ্রহীদের ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরেফীন, জেলারেল সেক্রেটারী শিরিন আক্তার মুন্নী অথবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শায়লা ইসলামের সাথে যোগাযোগের অনুরোধ করেছেন।

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া মীনা বাজার থেকে সংগৃহিত অর্থ বাংলাদেশের নারীদের সহায়তা করার জন্য অস্ট্রেলিয়ান দাতব্য প্রতিষ্ঠান ডেইজ ফর গার্লসকে ইঙ্গেলবার্ন রোটারী ক্লাবের মাধ্যমে দেয়া হবে। এছাড়াও ফিলিস্তিনি নারী ও শিশুদের সাহায্যার্থে উল্লোখযোগ্য পরিমান অর্থ দেয়া হবে।

পরিশেষে ক্লাবের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category