বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জামালপুরে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৯০ Time View
18

জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যার মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মুহা. আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো. মনি তাহেরি, মো. রুবেল মিয়া, মো. জাকির হোসেন ও সোহাগ। এরমধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও মো. জাকির হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহজনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে। পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম আক্কাস বলেন, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের উপস্থিতিতে এই রায় দেয়া হয়েছে। বাকি দুজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category