বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৪৮ Time View

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর সাথে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৪ মে) অস্ট্রেলিয়ায় ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দুই সংগঠনের নেতৃবৃন্দ মিলিত হন।
বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার সফল ভাবে সম্পন্ন করার বিষয় ও পারস্পরিক সহায়তার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও তার গ্রুপ সার্বিক সহায়তা প্রদান সহ বাংলাদেশের হাই কমিশনার ক্যানবেররা ও এবিবিএফ এর সাথে যৌথভাবে কাজ করবে বলে জানান এসোসিয়েশনের চেয়ারম্যান মো শাহীন আহমেদ।
বৈঠকে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) এর সভাপতি আব্দুল খান রতন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো শাখাওয়াত উল্লাহ, ওয়েলকট ইন্টারন্যাশনাল, নিউজিল্যান্ড ইন্টারন্যাশনালের সিইও ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো নুরুজ্জামান, লেক্সিম ট্রেড ইন্টান্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও, মো আবুল কালাম আজাদ (লোটন) সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category