বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা শাহজালালে ৮২ ফ্লাইটের সূচিতে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

যশোরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নারী নিহত, আহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৪৪ Time View

যশোরের নাভারণ-সাতক্ষীরা সড়কের শার্শায় মাটিবাহী ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী রীতা রাণী (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশুকন্যা প্রিয়াসহ (২) মোট ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ মে) বিকেলে নাভারণ সাতক্ষীরা সড়কের শার্শার জামতলা মবিল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রীতা রাণী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী।

আহতরা হলেন- নিহত রীতা রাণীর স্বামী মিলন গোলদার (৩০) ও তাদের শিশু কন্যা এবং শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের রুহুল কুদ্দুছ সানার ছেলে মোটরসাইকেল চালক আসমাতুল্লা (৩৫)।

আহত মিলন গোলদার জানান, তারা শ্যামনগর থেকে মোটরসাইকেলযোগে তার শ্বশুরবাড়ি শার্শার গোড়পাড়ায় যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে বাগআঁচড়া জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দিলে তারা ট্রাক্টরের চাকার তলায় পড়ে যান। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান এবং ছোট মেয়ে আহত হয়। পরে পথচারীরা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসেন।

নাভারণ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (উপপরিদর্শক) মফিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার এবং মাটিবাহী ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category