শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সদ্যপ্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. মোহাম্মদ রফিকুল ইসলামের স্মরণে সিডনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও!

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ প্রতিবেদনে ভারতের বিমানবাহিনীর সক্রিয় বহরে ৩৬টির পরিবর্তে ৩২টি রাফায়েল যুদ্ধবিমান থাকার তথ্য উঠে আসায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না—এমন আলোচনার মধ্যেই প্রতিবেদনটি প্রকাশ পেল। তবে এই তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’ অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি। অথচ ফ্রান্স থেকে ভারত মোট ৩৬টি (২৮টি এক আসনের ও ৮টি দুই আসনের) রাফায়েল কিনেছিল।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে সক্রিয় রাফায়েল বিমানের সংখ্যা ৩৫টি উল্লেখ করা হয়েছিল। সর্বশেষ সংস্করণে আগের হিসাবের তুলনায় তিনটি এবং মোট কেনা বিমানের তুলনায় চারটি কম দেখানো হয়েছে। তবে কোন চারটি বিমান বাদ পড়েছে বা কেন সংখ্যা কমানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রকাশনাটি।

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর ভারতের যুদ্ধবিমান হারানোর বিষয়টি আলোচনায় আসে। সে সময় পাকিস্তান দাবি করেছিল, তারা রাফায়েলসহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় বিমানবাহিনী সে সময় সংঘাতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কোন ধরনের বা কতটি বিমান হারিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

ফ্লাইটগ্লোবালের নতুন হিসাব প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ দাবি করেছে, এই প্রতিবেদন তাদের আগের দাবিকেই সমর্থন করে। তবে ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে যুদ্ধবিমানগুলো সংঘাতে ধ্বংস হওয়ার কোনো তথ্য বা প্রমাণ দেওয়া হয়নি।

ফ্লাইটগ্লোবালের এই হিসাবকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ফ্লাইটগ্লোবালকে তাদের তথ্যসূত্র পুনর্মূল্যায়নের আহ্বান জানান।

তিওয়ারি উল্লেখ করেন, আগেও একই সূত্র থেকে রাফায়েল ভূপাতিত হওয়ার দাবিতে নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেওয়া হয়েছিল, অথচ ওই বিমানগুলো পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়েছে। এ ছাড়া ভারতের প্রথম নারী রাফায়েল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংয়ের পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পুরোনো গুজবের উদাহরণ টেনে তিনি বলেন, এসব সূত্রের বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনের তথ্য ভারতীয় বিমানবাহিনী বা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। তা ছাড়া ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য ‘ব্রিজ সাপোর্ট’ বা অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ চেয়ে দরপত্র প্রকাশ করেছিল, যা ৩২টি বিমানের হিসাবকে প্রশ্নবিদ্ধ করে।

সামরিক বিমানবহরের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর উন্মুক্ত তথ্য ও ফ্লাইট রেকর্ডের ভিত্তিতে ফ্লাইটগ্লোবালের ডিরেক্টরি তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোনো বিমান মেরামত, রক্ষণাবেক্ষণ বা আধুনিকায়নের কাজে থাকলে সেটিকে সক্রিয় বহরের হিসাব থেকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকে। ফলে সংঘাতে চারটি রাফায়েল ধ্বংস হয়েছিল কি না, তা এই প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category