রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
পল্টন থানা সূত্র জানায়, গ্রেফতার ১৯ জনের সবাই ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার।
পুলিশ আরও জানায়, তাদের সবাইকে পল্টন থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category