রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০ কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬ তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ সাম্য, মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১০১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১০০০ পিস সাবান ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

  • গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category