রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর হত্যা ক্ষমতার জন্যে নয়, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৪ Time View

আমাদের কথা নিউজ ডেস্ক | সিডনি, অস্ট্রেলিয়া

শারদীয় উৎসবের আবহ, বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে সিডনিতে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন (আভা)-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাঙালিদের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার এক সুন্দর প্রয়াস লক্ষ করা যায়।

গত ১০ অক্টোবর, শনিবার সিডনির ব্ল্যাকটাউনের মারায়ং সাউথ পাবলিক স্কুল প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে দিনব্যাপী এ আয়োজন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: অপর্ণা গোস্বামী।

প্রবাসের মাটিতে বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবে ছিল মহালয়ার বিশেষ পরিবেশনা, নৃত্য, সংগীত, ঢোল-তাসার বাদ্য, ফ্যাশন শো এবং শিশু ও নারীদের জন্য বিভিন্ন আয়োজন।

দুপুর ১২টায় মেলার কার্যক্রম শুরু হয়। বেলা আড়াইটায় নারীদের জন্য বিনামূল্যে আলতা পরানোর আয়োজন এবং বিকেল ৩টায় শিশুদের জন্য ফেস পেইন্টিংয়ের ব্যবস্থা রাখা হয়। বিকেল সাড়ে ৩টায় ‘শিবগর্জনা সিডনি’র ঢোল-তাসার পরিবেশনায় উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বিকেল ৪টায় মহালয়ার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় বিশেষ মহালয়া পরিবেশনা। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ এই মহালয়া পর্বের নেতৃত্বে ছিলেন কাকলি মুখার্জী। মহালয়ার বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেন অঙ্কিতা সিনহা রায়, মৌমিতা চৌধুরী, ঋতুপর্ণা ধর, অমৃতা পাল, প্রিয়াংশী, শ্রেয়সী ও মৌমিতা প্যাটেল।

দেবীপক্ষের আগমনী আবহে মহালয়ার এই বিশেষ পরিবেশনা বাঙালির চিরন্তন শারদীয় ঐতিহ্য ও দেবী দুর্গার আবাহনের সাংস্কৃতিক তাৎপর্যকে তুলে ধরে। মহালয়ার চিরচেনা আবেদন, নৃত্যের ছন্দ ও শৈল্পিক উপস্থাপনা প্রবাসের বাঙালিদের মনে শৈশবের শারদীয় স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও রিভারস্টোন আসনে লিবারেল পার্টির প্রার্থী মোহিত কুমার এবং হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি সাই পারাভাস্তু। সন্ধ্যায় আয়োজিত বিশেষ সম্মাননা পর্বে এই দুই বিশিষ্ট অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী স্টলহোল্ডারদের অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করেন আয়োজকরা। মেলার সৌন্দর্য, বৈচিত্র্য ও সফলতায় তাদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রত্যেক স্টলহোল্ডারকে প্রশংসাপত্র ও সেন্টেড মোমবাতি উপহার দেয়া হয়।

সন্ধ্যা সোয়া ৭টায় নৃত্য ও সংগীতানুষ্ঠান এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফ্যাশন শোর আয়োজন করা হয়। রাত ৯টা সমাপনীর আগে আগামী ১৭ অক্টোবর আভা’র শারদীয় উৎসবে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বর্ণাঢ্য আয়োজন সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্লাটিনাম স্পনসর-অজ ড্রিম বিল্ট, গোল্ড স্পনসর- অ্যাডভান্স মেডিকেল প্র্যাকটিস, সিলভার স্পনসর ও ফুড পার্টনার-ফোড়নের গল্প এবং ব্রোঞ্জ স্পনসর-ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়া ।

আয়োজক সংগঠন অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। সংগঠনটির এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় উৎসব উদ্‌যাপনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সাংস্কৃতিক পরিচয় তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সমীর সরকার এবং সম্পাদক দেবব্রত বিকাশ সাহা।

সভাপতি সমীর সরকার বলেন,”প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সুন্দর ক্ষেত্র তৈরি করে। আভা(ABHA) সেই লক্ষ্যে এগিয়ে চলেছে।

শারদীয় আবহে মহালয়ার আগমনী সুর, নৃত্যের ছন্দ, ঢোল-তাসার বাদ্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ হয়ে ওঠে প্রবাসে বাঙালির শিকড় ও ঐতিহ্যের সঙ্গে আত্মিক সংযোগের এক সুন্দর আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category