বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনক (BSPC)-এর ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting) গত ১২ জুলাই ব্ল্যাকটাউনের ৩৩ বেডফোর্ড রোডে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রানি মন্ডল এবং সহ-সভাপতি মালা ঘটক চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব দাস, সহকারী সাধারণ সম্পাদক তাপস সরকার এবং কোষাধ্যক্ষ সৌরভ রায়।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রদীপ্তি সেন, জনসংযোগ সম্পাদক হিসেবে ড. নন্দিতা পাল নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রথীন্দ্র নাথ ঢালি , লিটু পোদ্দার ও শর্মিষ্ঠা ফানি। সংগঠনের সাবেক সভাপতি সুরজিৎ রায় এক্স-অফিসিও সদস্য হিসেবে কমিটিতে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার নিখিল পালের তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category