বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩০৬ সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ সেনা নিহত বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না ম্যাকার্থার হাইটসে বই ও কমিউনিটিকে এক সুতোয় বাঁধল এ-বি স্ট্রিট লাইব্রেরির ২২তম উন্মুক্ত পাঠাগার স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী ‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩ Time View
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দ্যোলা (সুজন মাহমুদ)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একটি প্রতিনিধি দল মন্তব্য করে তিনি বলেন, এসময় প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। তিনি অধীর আগ্রহে তাদের বক্তব্য শুনেছেন।
তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে দেশের অবিচ্ছেদ অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এবং তার সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি-গোষ্ঠির বৈষম্য থাকবে না। সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পক্ষ থেকে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠির জন্য জাতীয় কনভেনশন অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শব্দের পরিবর্তে গোত্র ভিত্তিক পরিচয় প্রদান, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান, দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধবংস করে গেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো।  এভাবে যদি অর্থ পাচার না হতো তাহলে আপনাদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) অনেক সমস্যা সমাধান হয়ে যেতো। আমাদের সরকার পর্যায়ক্রমে যেগুলো সমাধানযোগ্য সেগুলো আগে সমাধান করার চেষ্টা করছে।
উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের দেখতে হবে আমরা বেটার কোথায় থাকব।
দেশের বিরাজমান সমস্যার প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে এত এত সমস্যা এখনো বিরাজমান দেখে এখনো বিষ্মিত হই। কেননা ১৭ বছর তো এগুলো এড্রেস হওয়ার কথা ছিল। সেই সময় এগুলো যদি এড্রেস করা হতো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতো। আগে এত উন্নয়নের গল্প শুনতাম সেগুলো আসলে কোথায়? এখন সব চাপ এসেছে আমাদের সরকারের ওপরে। এই সরকারের ওপরে জনগনের প্রত্যাশা অনেক। আমরা চেষ্টা করছি সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ঘুরে দাঁড়াতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category