বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত বিশ্ববাসীর জন্য কঠিন বাস্তবতা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর জামালপুরে তীব্র তাপদাহে চারদিনে ৪ জনের মৃত্যু নয়াদিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ২১, জীবিত উদ্ধার ৪০-এর বেশি পুলিশের ধাওয়া শেষে বাড়িতে ঢুকে পড়ল বিলাসবহুল গাড়ি, অভিযুক্ত ১৭ বছরের শিক্ষানবিশ চালক জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে পারিবারিক দ্বন্দ্বে গুলি। নিহত ৭ সিডনির মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ডে নিহত মা ও দুই শিশুর স্মরণে বিশেষ দোয়া মাহফিল ৭ জুন তোফায়েল আহমেদ আর নেই আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

জামালপুরে তীব্র তাপদাহে চারদিনে ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩ Time View
কয়েক দিনের চলমান তীব্র গরমের মধ্যে বোরো ধান কাটা ও খড় শুকানোর কাজ করতে গিয়ে গত চার দিনে জামালপুরে পৃথক স্থানে হিট স্ট্রোকে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। জেলার মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছেন অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকেই তাদের মৃত্যু হয়েছে।
সবশেষ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ময়মনসিংহে নেওয়ার পথে হিট স্ট্রোকে মারা যান মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের কৃষক টুনু আকন্দ (৫৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার মৃত সাদেক আকন্দের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (৩ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে বালি বেগম (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
এছাড়াও মঙ্গলবার (২ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় অসুস্থ হয়ে পড়েন সানোয়ার (৬৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সানোয়ার ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে। তিনি স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অপরদিকে সোমবার (১ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে মারা যান আসাদুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের মো. মহল মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর ঈদের ছুটিতে বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নিয়েছিলেন তিনি।
জামালপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক বলেন, গত কয়েকদিন ধরে জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এই গরমে মাঠে যারা কাজ করেন তাদের হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। মাঠে কাজ করার সময় মাথাল বা ছাতা ব্যবহার, কিছুক্ষণ পর পর বিশ্রাম নেওয়া, ঠান্ডা পানি পান এবং শরীরে পানির ঝাপটা দেওয়ার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category