মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সিডনির মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ডে নিহত মা ও দুই শিশুর স্মরণে বিশেষ দোয়া মাহফিল ৭ জুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫ Time View

সিডনির ক্যাম্পবেলটাউনে সংঘটিত হৃদয়বিদারক পারিবারিক হত্যাকাণ্ডে নিহত এক মা ও তাঁর দুই নিষ্পাপ শিশুর আত্মার মাগফিরাত কামনায় আগামী ৭ জুন, রবিবার বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ মে ২০২৬ তারিখে ক্যাম্পবেলটাউনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো মা ও তাঁর দুই সন্তানের স্মরণে মুসলিম কমিউটির সদস্যদের একত্রিত হয়ে দোয়া করার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে মরহুমদের জন্য আল্লাহর রহমত, ক্ষমা এবং জান্নাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে আসর নামাজের পর, বিকেল সাড়ে ৩টায়। স্থান নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার, মিন্টো, নিউ সাউথ ওয়েলস।

আয়োজকরা কমিউনিটির সকল সদস্য ও তাঁদের পরিবারকে এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলেন, এই শোকাবহ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তাদের জন্য সম্মিলিতভাবে দোয়া করা মানবিক ও ধর্মীয় দায়িত্বের অংশ।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত তথ্য:

তারিখ: ৭ জুন ২০২৬, রবিবার
সময়: আসর নামাজের পর, বিকেল ৩:৩০ মিনিট
স্থান: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার, ১৩-১৭ ঈগলভিউ রোড, মিন্টো, নিউ সাউথ ওয়েলস

এই দোয়া মাহফিলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ বৃহত্তর মুসলিম কমিউনিটি নিহত মা ও দুই শিশুর প্রতি শ্রদ্ধা জানাবে এবং তাঁদের আত্মার শান্তি কামনায় একত্রিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category