বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সিডনিতে আবারও ফিরছে “সুরের খেয়ায় স্বর্ণালী সন্ধ্যা”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৭২ Time View

সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনে আবারও আয়োজন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সংগীত সন্ধ্যা “সুরের খেয়ায় স্বর্ণালী সন্ধ্যা”। ২০২৩ সালের প্রশংসিত আয়োজনের ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানটি আরও নান্দনিক, সমৃদ্ধ ও হৃদয়ছোঁয়া আবহ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ আগস্ট ২০২৬।

সন্ধ্যা ৬টায় সিডনির ঐতিহ্যবাহী ক‍্যাসুলা পাওয়ার হাউজ আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুমানা ফেরদৌস লনি।

 

তিনি শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতে দীর্ঘদিনের সাধনা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমৃদ্ধ। শিল্পী সংগীতে শিক্ষা গ্রহণ করেছেন ছায়ানট, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। ফলে তাঁর পরিবেশনায় যেমন থাকে শুদ্ধতা, তেমনি থাকে আবেগ ও সৌন্দর্যের মেলবন্ধন।

তিনি রাজশাহী ও রংপুর বেতারের নিয়মিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেছেন। পাশাপাশি একুশে টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর সংগীতজীবন ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে বিশেষভাবে সমাদৃত।

২০২৩ সালে একই ভেন্যুতে অনুষ্ঠিত তাঁর একক সংগীতানুষ্ঠান দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অনেকেই সেই আয়োজনকে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ হিসেবে অভিহিত করেছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এবারের অনুষ্ঠানও সংগীতপ্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।

অনুষ্ঠানে পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক বাংলা গান এবং জনপ্রিয় হিন্দি গান। ফলে ভিন্নধর্মী সংগীতের সমন্বয়ে এটি হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ ও উপভোগ্য সংগীত সন্ধ্যা।

এছাড়াও সংগীত পরিবেশনায় অংশ নেবেন অভিজিৎ দান, দেবজ গুহ, শাদিক রেহমানি, সাবিন ঘিসিং, অমিত দেওয়ান, আবু হাদি, জয়েশ দেওয়ান এবং আহসানুর রহমানসহ আরও কয়েকজন দক্ষ সংগীতশিল্পী।
ডেল্টা ভিশনের আয়োজনে এবং লিভারপুল সিটি কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজন সিডনির বহুসাংস্কৃতিক সমাজে বাংলা সংগীত ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

আগ্রহী দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category