শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩ Time View

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ের আবহে শনিবার সকালে কলকাতায় পৌঁছে সরাসরি ব্রিগেডের সভাস্থলে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মঞ্চে প্রবেশের সময় তার দুই পাশে ছিলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর এই বিশেষ দিনে মঞ্চে উঠেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি।

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এদিনের ব্রিগেড পরিণত হয় রাজনৈতিক তারকাদের মিলনমেলায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং চিরাগ পাসোয়ানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে অগ্নিমিত্রা পাল এবং টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে।

দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের এই বিশাল সমাগম ব্রিগেডের অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের নতুন ক্ষমতার সমীকরণের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে এদিনের এই আয়োজনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category