গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রবাসীর স্ত্রী ও তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকে। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনো ধোঁয়াশা রয়েছে।