সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য বৈশাখ উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৭৪ Time View

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (BHSAA)-এর উদ্যোগে গতকাল (২ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বৈশাখ উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে, যেখানে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। পরে বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বাঙালি গান, নৃত্য এবং আধুনিক ডিজে পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পাশাপাশি ছিল নানা স্বাদের খাবার এবং আকর্ষণীয় স্টল, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

প্রবাসের মাটিতে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ তাদের ঐক্য, সাংগঠনিক দক্ষতা ও শেকড়ের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে। ব্যস্ত শিক্ষাজীবন ও কর্মব্যস্ততার মাঝেও নিজেদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালি পরিচয় ধরে রাখার এ প্রচেষ্টা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category