শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সিডনিতে মসজিদ নির্মাণে প্রবাসীদের প্রায় ১ মিলিয়ন ডলার অনুদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ Time View

সিডনির পাঞ্চবোল এলাকায় গ্লেনকোয়ারি মসজিদ ও ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার-এর উদ্যোগে আয়োজিত এক তহবিল সংগ্রহ ডিনারে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে প্রায় ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অনুদান সংগ্রহ হয়েছে।

১৮ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় এক হাজার নারী-পুরুষ ও তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইসলামিক স্কলার ওমর আল বান্না দানের গুরুত্ব তুলে ধরে উদারভাবে অনুদানের আহ্বান জানান।

তার আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির সদস্যরাও দান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনেক প্রবাসী নারী তাদের স্বর্ণের গহনা দান করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

আয়োজকরা জানান, প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলারের এই প্রকল্পটি একটি মসজিদের পাশাপাশি শিক্ষা ও যুব উন্নয়ন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category