সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের প্রাণবন্ত নৌবিহারে নববর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View
13

অস্ট্রেলিয়ার সিডনিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (ডিইউএএএ)-এর উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক প্রাণবন্ত আনন্দভ্রমণ আয়োজন। “নববর্ষে নব কিরণে এসো মিলি নৌবিহারে” স্লোগানে রোববার (১৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার অংশ নেন।

দুপুরে যাত্রা শুরু হওয়া এই নৌভ্রমণে মধ্যাহ্নভোজের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, কবিতা ও কোরাস দর্শকদের মুগ্ধ করে। বিকেলে চা-পর্ব এবং সন্ধ্যায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অংশগ্রহণকারীদের স্মারক উপহার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রবাসে এমন আয়োজন পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category