সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দেশে জ্বালানি সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৩ Time View

সারাদেশে জ্বালানি সংকটের চিত্র ও গণমাধ্যমে জ্বালানিমন্ত্রীর বক্তব্যের বৈপরীত্য তুলে ধরে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনও ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। গাড়ির চালকরা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। সরকারের যদি কোনও সংকটই না থাকে, তবে এ লম্বা লাইন কেন? কেন তেলের দাম বাড়াতে হচ্ছে?

তিনি বলেন, সরকার মার্কেটপ্লেস রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অদূরদর্শী। মানুষ কেনাকাটা সাধারণত সন্ধ্যার পরেই করে। এ ছাড়া অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে।

কতদিনের মজুত আছে সত্য জানতে চেয়ে রুমিন ফারহানা বলেন, আমি এই সংসদের মাধ্যমে জানতে চাই, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কতদিনের আছে? পাম্পগুলোতে পর্যাপ্ত তেল কেন সরবরাহ করা হচ্ছে না? তেলের মজুদদারি কারা করছে এবং এর পেছনে কারা জড়িত, তা পরিষ্কার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category