মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত হামে আরও ৭ শিশুর মৃত্যু

ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪১২ Time View

সিডনিতে প্রবাসী বাঙালিদের জন্য আসছে এক রঙিন, প্রাণবন্ত আর জমজমাট সাংস্কৃতিক আয়োজন “Fagun Hawa Fest-2026”। আগামী ২ মে ২০২৬, শনিবার, ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত মিউজিক ফেস্ট!

এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণবাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, যিনি এই প্রথমবারের মতো সিডনির মঞ্চে লাইভ পারফর্ম করতে যাচ্ছেন। তার অসংখ্য হিট গান আর হৃদয়ছোঁয়া কণ্ঠে দর্শকরা পাবেন এক ভিন্ন মাত্রার সঙ্গীত অভিজ্ঞতা এটা বলাই যায়, রাতটা হয়ে উঠবে একেবারেই ধামাকা।

শুধু ইমরান মাহমুদুলই নন, আরও থাকছেন দেশ-বিদেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী, লাইভ ব্যান্ড পারফরম্যান্স, সাংস্কৃতিক পরিবেশনা, ফ‍্যাশন শো এবং নানা চমকপ্রদ আয়োজন।

এই মেগা ইভেন্টটি আয়োজন করছে Fagun Hawa Inc Australia। ফাগুন হাওয়ার কর্নধার তিশা তানিয়া গত কয়েক বছর ধরেই বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক, চিত্রনায়িকা ও সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে সফল অনুষ্ঠানের আয়োজন করে আসছেন এবারও তার ব্যতিক্রম নয়। তিনি একজন প্রথমসারির সফল নারী সংগঠক ও আয়োজক হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তার এই নিরলস পরিশ্রম, দৃষ্টিভঙ্গি ও সাংস্কৃতিক উদ্যোগের জন্য “আমাদের কথা”-র পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক ধন্যবাদ, শুভকামনা ও অভিনন্দন। আমরা আশা করি, তিনি এভাবেই আরও শত আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে এগিয়ে যাবেন।

টিকিট ইতোমধ্যেই প্রায় শেষের পথে তাই সংগীতপ্রেমীদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। প্রবাসে বসে যারা দেশীয় আবহ, গান আর আনন্দ খুঁজছেন তাদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম সেরা আয়োজন।

সিডনির মাটিতে এবার বইবে ফাগুন হাওয়ার আয়োজন সুরের আসর ও আকর্ষণীয় নানান পরিবেশনায় অবিস্মরণীয় সন্ধ্যা। আপনি আসছেন তো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category